বিএনপি জ্বালানি তেলের মূল্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপিসহ কিছু দল ও প্রতিষ্ঠান জ্বালানি তেলের মূল্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
তথ্যমন্ত্রী গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে একটি মহল সব সময় বিভ্রান্তি ছড়ায়। পদ্মা সেতু থেকে যখন বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিল তখন টিআইবি, সিপিডি এরা লাফিয়ে লাফিয়ে অনেক বক্তব্য দিয়েছে।
বিএনপিও লাফিয়ে লাফিয়ে বক্তব্য রাখছিল, আর বিএনপির সঙ্গে সিপিডি, টিআইবি এরাও লাফাচ্ছিল। আজকে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে। ’

Post a Comment
0 Comments